1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৫১ সময় দর্শন

যশোর জেনারেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত শেখ আমির হোসেন পারু (৬৮) মারা গেছেন। তিনি বুধবার (১৮ জুন) ভোর ছয়টার দিকে হাসপাতালের পাঁচ নম্বর আইসিইউ বেডে মারা যান। আমির হোসেন জেলার বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের মৃত শেখ মকসেদ আলীর ছেলে।

হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. মো. রবিউল ইসলাম তুহিন বিষয়টি নিশ্চিত করে জানান, শেখ আমির কিডনিজনিত জটিলতা নিয়ে গত ৫ জুন সার্জারি বিভাগে ভর্তি হন। পরবর্তীতে তার শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গ দেখা দিলে সন্দেহভাজন করোনা রোগী হিসেবে তাকে ১৬ জুন বিকেল ছয়টার দিকে হাসপাতালের মডেল ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং তিনি ভোরে মারা যান।

ডা. রবিউল ইসলাম আরও জানান, বর্তমানে আইসিইউতে আরও তিনজন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের করোনা উপসর্গ রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই নিশ্চিতভাবে বলা যাবে তারা করোনায় আক্রান্ত কি না। এছাড়া হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরেক রোগী ভর্তি আছেন, যিনি ইতোমধ্যে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়েত বলেন, করোনা পরিস্থিতি দীর্ঘদিন নিম্নমুখী থাকলেও সম্প্রতি হঠাৎ করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। যারা বয়স্ক ও আগে থেকেই যাদের অন্য রোগ রয়েছে, তারা বেশি ঝুঁকির মুখে পড়ছেন। যিনি মারা গেছেন তার বয়স বেশির পাশাপাশি জটিল রোগে আক্রান্ত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি করোনা উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন জনসাধারণকে।

সূত্র:  আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host