1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ভোটের আগেই ভোট দিয়ে ফেলেছেন অর্ধেকের বেশি ভোটার!

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৪৮৭ সময় দর্শন

মার্কিন যুক্তরাষ্ট্রে আজ মঙ্গলবার সেই বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচন। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী চার বছরের জন্য প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে নির্বাচন করবেন যুক্তরাষ্ট্রের প্রায় ১৫.৩ কোটি নথিভুক্ত ভোটার (যা মোট ভোটদাতার ৬৫ ভাগ)। তবে করোনা মহামারির আবহে সংক্রমণের আশঙ্কায় ইতোমধ্যেই আগ্রিম ভোট দিয়ে ফেলেছেন ৯ কোটি ২৫ লাখ ভোটার।

এই সংখ্যাটি গত বারের মোট ভোটদাতার (১৩.৬৫ কোটি) দুই-তৃতীয়াংশ এবং এবার মোট যত ভোট পড়তে পারে, তার অর্ধেকের বেশি। এই বিপুল সংখ্যক ‘পোস্টাল ও আর্লি ভোটিং’ নজিরবিহীন।

ভোটের বছর-প্রত্যাশিতই ছিল, তা নিয়ে আলোচনা চলবে অনেক আগে থেকে। কিন্তু বছরের গোড়ায় ২৫ ন্যানোমিটার ব্যাসার্ধের এক ভাইরাস ছবিটা পাল্টে দিল। আমেরিকায় প্রথম সংক্রমণ ধরা পড়ে উত্তর-পশ্চিমের প্রদেশ ওয়াশিংটনে। সেটা ২০ জানুয়ারির কথা। তার পরে ৯ মাস পেরিয়েছে। বিভিন্ন জনমত সমীক্ষা বলছে, পাল্লা ভারী ডেমোক্র্যাট দলের প্রার্থী, বারাক ওবামার আমলের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার সঙ্গী ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের দিকেই।

আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা ৯৪ লাখ পার। মৃত ২ লাখ ৩৬ হাজারের বেশি। নিজে আক্রান্ত হয়েছিলেন। তার পরও ট্রাম্প বলেই যাচ্ছেন, ‘দেশ ঘুরে দাঁড়াচ্ছে’। আজও হুমকি দিয়েছেন, ফের ক্ষমতায় এলে তার অন্যতম প্রধান সমালোচক, করোনা টাস্ক ফোর্সের প্রধান অ্যান্টনি ফাউচিকে বরখাস্ত করবেন। এই মহামারী-সঙ্কট সামলাতে না-পারাটা প্রেসিডেন্টের বিপক্ষেই যাবে বলে মনে করছেন সমীক্ষকেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host