1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, যুবক আটক

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ২৮০ সময় দর্শন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবীকে (স.) নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অভি দাস রনি (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে জেলা পুলিশের একটি বিশেষ দল তাকে আটক করে।

সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ফেসবুকে মহানবীকে (স.) কটূক্তি করে অবমাননাকর মন্তব্য করার জেরে উপজেলার অরুয়াইল বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে রনির বাড়ি ঘেরাও করে গ্রামবাসী। এ ঘটনায় অভিযুক্তের বাবা জহরলাল দাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয় অরুয়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া বলেন, অভিযুক্ত অভি দাস রনি বাড়িতে থাকেন না, তিনি কুমিল্লার লাকসামে একটি এনজিওতে চাকরি করেন। স্থানীয় এক যুবকের দেয়া একটি ফেসবুক স্ট্যাটাসের কমেন্টে রনি মহানবীকে নিয়ে আপত্তিকর একটি মন্তব্য করেন। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে শুক্রবার সন্ধ্যায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে বাজার এলাকায় অভিযুক্তের বাড়ি ঘেরাও করেন তারা।

চেয়ারম্যান আরও বলেন, এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও পুলিশ ফাঁড়ির সদস্যরা বিচারের আশ্বাস দিয়ে বিক্ষুব্ধদের ফিরিয়ে নিয়ে আসেন। অভিযুক্ত যুবককে গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন বিক্ষুব্ধ গ্রামবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host