1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

মডেল মসজিদ দুর্নীতি: প্রকল্প পরিচালক প্রকৌশলী শফিকুল বরখাস্ত

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৪৭ সময় দর্শন

৫৬০টি মডেল মসজিদ স্থাপন প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা প্রতিবেদন আদালতে গৃহীত হওয়ায় গত ১৩ মার্চ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপূর্ত অধিদপ্তরের রিজার্ভ অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ৫৬০টি মডেল মসজিদ স্থাপন প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক শফিকুল ইসলামের বিরুদ্ধে ঢাকা-১ দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের মামলায় দুদকের দাখিল করা চার্জশিট ২০২১ সালের ২৫ জানুয়ারি আদালত গ্রহণ করেছেন। তাই মো. শফিকুল ইসলামকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা ৩৯ (২) অনুযায়ী ২০২১ সালের ২৫ জানুয়ারি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host