1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ভিলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে মাঠ সংস্কার

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৩৪৪ সময় দর্শন

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের স্থল গ্রামে খেলার মাঠ খেলাধুলা করার অনুপযোগী হওয়ায় সংস্কার করলেন স্থল গ্রামের ভিলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগী যুবকরা। স্থল গ্রাম চলনবিলের মাঝে হওয়ায় বছরের বেশি সময় মাঠ থাকে পরিত্যাক্ত। বিল থেকে বন্যার পানি নেমে গেলেও মাঠ নিচু হওয়ায় পানি জমে থাকায় তাদের দুই মাস অপেক্ষায় থাকতে হয় খেলাধুলা করার জন্য। তাছাড়া একটু বৃষ্টি হলেই জমে যায় পানি। ছোট ছোট শিশু কিশোর যুবক সেখানে খেলতে পারে না। আশেপাশে গ্রাম গুলোর মধ্যে স্থল একটি মাত্র খেলার মাঠ। সেই মাঠের এমন বেহাল অবস্থা দেখে স্থল ভিলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সদস্যরা হতাশ না হয়ে বরং সবাইকে নিয়ে শুরু করে মাঠ সংস্কার কার্য্যক্রম। ভিলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি জিয়াউর রহমান (বাচ্চু) বলেন,আমাদের খেলার মাঠ অসমতল থাকার কারণে আমরা এই মাঠে খেলতে পারি না ,আমাদের ছোট ছোট ভাইয়েরা খেলতে পারে না। এভাবে যদি চলতে থাকে এলাকার সব খেলাধুলা উঠে যাবে। এলাকার যুব সমাজ মাদক গ্রহণসহ নানা অপকর্মে লিপ্ত হবে। আমরা এলাকায় মাদকের বিরুদ্ধে যে কাজ করছি সেটাও বৃথা হয়ে যাবে। তিনি আরও বলেন, আমাদের সংগঠনে আমরা ৫০ জন সদস্য আছি সবাই মিলে এক সাথে আমরা সবাই আমাদের গ্রামের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি, তাছাড়া এর আগে আমরা আমাদের গ্রামের বন্ধ হয়ে যাওয়া মাদ্রাসা পূনরায় চালু করেছি সেখানে অনেক ছোট ছোট ছেলে মেয়ে পড়ালেখা করে। তিনি বলেন, আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছি ভবিষ্যতেও করে যেতে চাই। সভাপতি বলেন, আমাদের সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন। তিনি বলেন, আমরা আমাদের নিজ অর্থ জমিয়ে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছি। তিনি আরও জানান,এমন ভালো কাজে যদি যুব সমাজসহ সবাই এগিয়ে আসে সোনার বাংলা গড়তে বেশিদিন সময় লাগবে না। শুধুমাত্র সরকারি সহায়তার দিকে না তাকিয়ে নিজেরা একত্রিত হয়ে এমন একটি ভালো কাজ করছে এ উদ্যোগটি প্রশংসা করছে এলাকার জনগণ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host