1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ভাসানচর থেকে পালাতে গিয়ে ২৪ রোহিঙ্গা আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ২৮৫ সময় দর্শন
ভাসানচর থেকে পালাতে গিয়ে ২৪ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি/

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প থেকে পালিয়ে যাওয়ার সময় ২৪ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক রোহিঙ্গাদের মধ্যে ১৪ শিশু, পাঁচ পুরুষ ও পাঁচজন নারী রোহিঙ্গা নাগরিক রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভাসানচর থেকে ১০ কিলোমিটার উত্তর দক্ষিণের একটি জঙ্গল থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন- ভাসানচর আশ্রয়ণের ২৮ নম্বর ক্লাস্টারের এহেসান উল্যা (২২), কিসমতারা (২১), সুমাইয়া (৫), আকিফা আক্তার (৩), মোহাম্মদ রাশেদ উল্যা (১০মাস), ৮ নম্বর ক্লাস্টারের সেনোয়ারা (২৫), রিয়া মনি (৪), সিপা মনি (২), ৫০ নম্বর ক্লাস্টারের নুরুল আজিম (২৩), সৈকত আরা (১৮), নুরুল হাকিম (১০), ২৩ নম্বর ক্লাস্টারের ইব্রাহিম (৩১), জামালিদা (২৬), আব্দুল কাদের (৮), নূর কাইদা (৫), ফাতেমা (১০ মাস), আলম রিজা (৭), ৬০ নম্বর ক্লাস্টারের আলী (১৯), ২৪ নম্বর ক্লাস্টারের সেফায়েত উল্যা (২৮), হাসিনা (২৬), সুমাইয়া (৫), নয়ন (১২) ও জান্নাতুল ফেরদৌসসহ (৮) ২৪ জন।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে দালাল চক্রের মাধ্যমে বোটযোগে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে আশ্রয়ণের বিভিন্ন ক্লাস্টার থেকে ১০ কিলোমিটার উত্তর দক্ষিণের একটি জঙ্গলে গিয়ে অবস্থান করে ২৪ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে ওই জঙ্গলে অভিযান চালিয়ে তাদের আটক করে এপিবিএন সিভিল টিম ও কোস্টগার্ড। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সবাইকে পুলিশের মাধ্যমে ভাসানচর সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host