1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ভাঙ্গুড়া করতকান্দি হাইস্কুলে কমিটি গঠনে দুর্নীতির অভিযোগ !

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২৮৯ সময় দর্শন

ভাঙ্গুড়া সংবাদদাতা:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার করতকান্দি রোস্তম আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনে দুর্নীতির অভিযোগ উঠেছে। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবরে লিখিত এই অভিযোগটি দায়ের করেছেন স্থানীয় আব্দুস সামাদ ও রফিকুল ইসলাম গং।

এতে উল্লেখ করা হয় যে,সহকারী প্রধান শিক্ষক মো.ইলিয়াস হোসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থেকে নিজের স্বার্থ হাসিলের জন্য সম্পূর্ণ গোপনে ও অনিয়মতান্ত্রিক ভাবে সম্প্রতি পরিচালনা কমিটি গঠন করেন। অথচ বিষয়টি সম্পর্কে ছাত্র অভিভাবকরা কিছুই জানেন না। এছাড়া পুর্বের কমিটি নিয়ে আদালতে একটি মামলা রয়েছে। বিষয়টি জানা সত্তেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুন্য পদে নিয়োগ ও নিজে প্রধান শিক্ষক হতে অবৈধ পথ অনুসরণ করছেন। অভিযোগকারিরা এই কমিটি বাতিলসহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা দাবি করে বলেন বিদ্যালয়ের স্বার্থে নিয়মানুযায়ী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। তিনি আরো বলেন,বোর্ড মে ৭,২০২৪ তারিখে অনুমোদন দেয় এবং মে ২৫,২০২৪ তারিখে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার এ সংক্রান্ত অভিযোগের একটি কপি প্রাপ্তি স্বীকার করে বলেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ ব্যাপারে  তাকে কোনো নির্দেশনা প্রদান করলে সে অনুযায়ী তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host