1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ভাঙ্গুড়ায় স্মৃতি হারানো কিশোরীকে স্বজনদের কাছে হস্তান্তর

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৯৩২ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :

পাবনার ভাঙ্গুড়ায় স্মৃতি হারানো এক কিশোরীর স্বজনদের সন্ধ্যান চেয়ে সোমবার ফেস বুকে স্ট্যাটাস দেন ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন। এর পর ডিডিএন নিউজ একটি স্বচিত্র প্রতিবেদন প্রকাশ করে। তার কয়েক ঘন্টা পরই মেয়েটির সন্ধ্যান মেলে। মেয়েটির নাম তানিয়া আক্তার। বয়স ১৫ বছর। ওর পিতার নাম মৃত মোশারফ । তার বাড়ি চাটমোহর থানার রামপুর গ্রামে। তবে মায়ের অন্য কারো সাথে বিয়ে হওয়ায় মেয়েটির অভিভাবক এখন তার মামা। ওর মামার নাম হোসেন আলী। তার বাড়ি ফরিদপুর থানার বের হাউলিয়া গ্রামে।

হোসেন আলী বলেন,তানিয়ার মাথায় সমস্যা। ওর বাবার মৃত্যুর পর মায়ের আবার বিয়ে হয়। তার পর থেকে সে আমার কাছেই ছিল। সবসময় দুশ্চিন্তা করায় তার মাথাটা খারাপ হয়ে যায়। তখন থেকেই তার কিছু মনে থাকে না। এখন সে অনেকটাই স্মৃতিহীন।

হোসেন আলী ডিডিএন নিউজকে বলেন,অন-লাইনে তানিয়ার খবর দেখে রাতেই ভাঙ্গুড়া থানায় চলে আসি। সেখানে দেখতে পাই আমার ভাগ্নি তানিয়াকে। ওসি সাহেব খুব যত্নে মহিলা পুলিশদের কাছে তাকে রেখেছিলেন। মহিলা পুলিশরাও অল্প সময়ের মধ্যে তানিয়াকে আদর-ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছিল। তারা তাকে খাইয়ে দিয়েছে। তার সাথে আপনজনের মত মিশে তাকে অনেকটা সহজ করে তুলেছেন। এজন্য তিনি ওসি সাহেব ও মহিলা পুলিশদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন,মেয়েটিকে ওর মামার কাছে তুলে দিতে পেরে আমরা খুশি।

উল্লেখ্য,সোমবার মধ্যরাতে পুলিশ ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ রেল স্টেশনের প্লাট ফরম থেকে অজ্ঞাত পরিচয়ের ওই মেয়েটিকে পায়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host