1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ভাঙ্গুড়ায় সম্পত্তি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ঘর ভাঙ্গার অভিযোগ: প্রাণনাশের হুমকি

মানিক হোসেন
  • আপডেটের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৫২২ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় নিজ সম্পত্তি দাবি করে ছোট ভাই জয়নাল আবেদীনের (৪০) একটি গোয়াল ঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বড় ভাই ও ভাতিজা ফরিদ আলীর বিরুদ্ধে। আলাউদ্দিন পাটুলীপাড়া হাই স্কুলের নৈশ-প্রহরী ও ছেলে ফরিদ ভাঙ্গুড়া বি.এম কলেজের নৈশ-প্রহরী। এদিকে ঘর ভেঙ্গে দেওয়ার পর থেকে গরু নিয়ে বিপাকে পড়েছেন জয়নাল আবেদীন। গত রোববার (১৮ অক্টোবর) উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। জয়নাল ও আলাউদ্দিন ওই গ্রামের মৃত. আজিজল হকের ছেলে।

জানা গেছে,ঘটনার দিন নিজ সম্পত্তি দাবি করে আলাউদ্দিন ও তার ছেলে ফরিদ জোর পূর্বকভাবে ধারালো অস্ত্র দিয়ে জয়নাল আবেদীনের একটি গোয়াল ঘরের কয়েকটি খুঁটি কেটে ফেলে। ফলে ঘরটি ভেঙ্গে পরে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী জানান,আলাউদ্দিন ও তার ছেলে ফরিদ সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। তাদের অনেক টাকার গরম। তাই এলাকার কেউ তাদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না।

ভুক্তভোগী জয়নাল আবেদীন বলেন, এই জায়গায় আমি দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছি এবং নিয়মিত ভাবে খাজনাও দিয়ে আসছি। কিন্তু আমার বড়ভাই ও ভাতিজা জায়গার দাবি করে অতর্কিত ভাবে আমার গোয়াল ঘরের খুঁটি কেটে ভেঙে ফেলেন। এখন আমিসহ আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা।

এ ব্যাপারে আলাউদ্দিনের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন,সম্পত্তি আমার বিধায় ঘর ভেঙে দিয়েছি। তবে তাকে কোন প্রকার হুমকি দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন,বিষয়টি তিনি অবগত নন। তবে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host