1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
 স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী

ভাঙ্গুড়ায় শ্বশুরবাড়ি ২দিন অবস্থানের পর অবশেষে পুত্রবধুর স্বীকৃতি পেল মেহরিন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৫৩৬ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কলেজ ছাত্রী টানা দু’দিন শ্বশুরবাড়ি অবস্থানের পর অবশেষে পুত্রবধুর স্বীকৃতি পেল মেহরিন সুলতানা। বুধবার রাতে থানায় সালিশি বৈঠকের পর স্বামী খাইরুল ও তার শ্বশুর আকবর আলী পুত্রবধু মেহরিনকে স্বসম্মানে বাড়ি নিয়ে গেছে। ফলে এনিয়ে কয়েকদিনের নাটকীয়তার অবসান ঘটলো।

সম্প্রতি মেহরিন ও খাইরুল কোর্ট ম্যারেজ করে কিন্তু স্বামী খাইরুল তাকে নিজ বাড়িতে না নেওয়ায় মেহরিন নিজেকে পুত্রবধু স্বীকৃতির দাবিতে গত মঙ্গলবার শ্বশুরবাড়িতে গিয়ে অবস্থান নেয়। এমনকি স্বীকৃতি না পেলে সে আত্মহত্যারও হুমকি দেয়। এরপরও তাকে মেনে না নেওয়ায় মেহরিন আজ বুধবার সন্ধ্যায় ভাঙ্গুড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি অভিযোগ দায়ের করে। ফলে রাতেই তার স্বামী খাইরুল ইসলাম ও শ্বশুর আকবর আলীকে পুলিশ আটক করে।

বিষয়টি শাস্তিযোগ্য অপরাধ বুঝতে পেরে আকবর আলী পুত্রবধুকে মেনে নিতে রাজি হন। পরে তিনি উপজেলা চেয়ারম্যান আলহাজ মো: বাকি বিল্লাহ,পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি প্রমুখ ব্যক্তিবর্গের মধ্যস্থতায় সৃষ্ট জটিলতা নিরসনের জন্য অনুরোধ করেন। উক্ত জনপ্রতিনিধিরাও তার ডাকে এগিয়ে আসেন এবং পক্ষদ্বয়ের মধ্যে সৃষ্ট ভুলবোঝাবুঝি দুর করেন। ফলে দু’দিনের নাটকয়িতার যবনিকাপাত ঘটে।

সেই সাথে নবদম্পতির সুখ-সমৃদ্ধির কথা ভেবে পুলিশও জনপ্রতিনিধিদের রায়কে সম্মান প্রদর্শন করে আটক ব্যক্তিদের ছেড়ে দিয়েছে বলে জানাগেছে।

বুধবার রাত সোয়া দশটায় মেহরিন সুলতানা ডিডিএননিউজ কে ফোন করে জানায়,পুলিশি হস্তক্ষেপের ফলে স্বামী খাইরুল ও শ্বশুর তাদের জিদ থেকে সরে আসেন এবং তাকে মেনে নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host