1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ভাঙ্গুড়ায় ট্রাক ভর্তি চায়না দুয়ারি জাল জব্দ, যুবকের কারাদণ্ড 

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৯৫ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় এক ট্রাকভর্তি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা । এছাড়া জাল পরিবহনের অপরাধে আল আমিন নামের যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ট্রাকের ড্রাইভার শ্রী প্রদীপ রায়কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নৌবাড়ীয়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত আল আমিনের বাড়ি পাশ্ববর্তী ফরিদপুর উপজেলার দত্তপুঙ্গল গ্রামে ও ট্রাক ড্রাইভার শ্রী প্রদীপ রায় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের বাসিন্দা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় দেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুন হক ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
সূত্রে জানা গেছে, উপজেলার নৌবাড়ীয়া সড়ক হয়ে এক ট্রাকভর্তি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল নিয়ে যাওয়া হচ্ছে। এমন খবরের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে ট্রাকভর্তি  নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয় । এছাড়া জাল পরিবহনের অপরাধে আল আমিন নামের যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ট্রাক ড্রাইভার শ্রী প্রদীপ রায়কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ মাঠে নিয়ে গিয়ে জনসম্মুখে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ এর অধীন প্রণীত বিধিমালা, ১৯৮৫ এর ১২(১এ) ধারায় অবৈধ চায়না দুয়ারি জাল পরিবহনের অপরাধে একজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ট্রাক ড্রাইভারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ওসি জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে দুপুরে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host