1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ভাঙ্গুড়ায় ইউপি নির্বাচন – চারটিতেই বিদ্রোহী প্রাথীর মনোনয়ন পত্র দাখিল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৮৫৯ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার চারটি (পারভাঙ্গুড়া,দিলপাশার,খানমরিচ ও অষ্টমণিষা ) ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পবিার (২৫ নভেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ১২জন বিদ্রোহী প্রার্থী নমিনেশন পেপার সাবমিট করেছেন।
রিটার্নি অফিস সূত্রে জানাযায়,পারভাঙ্গুড়া ইউনিয়নে দলীয় প্রতীক নৌকা পেয়ে মনোনয়ন পত্র দাখিল করেন মো: হেদায়তুল হক। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মো: জাহাঙ্গীর আলম(মধু), নুর মোহাম্মদ ও আতাউর রহমান।
এ¦ই ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট চারজন,সংরক্ষিত নারী আসনে ১০জন এবং সাধারণ সদস্য পদে ২৫জন মনোয়ন পত্র দাখিল করেছেন।
দিলপাশার ইউনিয়নে দলীয় প্রতীক নৌকা পেয়ে চেয়ারম্যান পদে মনোয়ন পত্র দাখিল করেন অশোক কুমার ঘোষ। এখানে বিদ্রোহী প্রাথী হয়েছেন আখিয়া খাতুন,শাহ আলম খান,আব্দুল হান্নান,মো: মাসুদ রানা। এই ইউনিয়নে নির্দলীয় আবুল হাশেম ও রকিব খান মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এই ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন,সংরক্ষিত নারী আসনে ১৪জন ও সাধারণ সদস্য পদে ৩৩জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
অষ্টমণিষা ইউনিয়নে দলীয় প্রতীক নৌকা পেয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন সুলতানা জাহান বকুল। এখানে বিদ্রোহী প্রাথী হয়েছেন শামসুল হক,মকবুল হোসেন,মোমিনুল ইসলাম ও জাহিদুল ইসলাম। বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান মনোনয়ন পত্র দাখিল করেছেন।
খানমরিচ ইউনিয়নে দলীয় প্রতীক নৌকা পেয়ে মনোনয়ন পত্র দাখিল করেন নুরুন নবী মন্ডল(দুলাল)। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মনোয়ার হোসেন খান(মিঠু)। বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া নির্দলীয় প্রার্থী হয়েছেন ফেরদৌসী বেগম,নাসিমা খাতুন ও শরিফুল ইসলাম।

 

আগামী ২৩ ডিসেম্বর এখানে চেয়ারম্যান,মেম্বর ও সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২৯ নভেম্বর মনোনয়ন পত্র  বাছাই অনুষ্ঠিত হবে এবং ৬ ডিসেম্বর প্রত্যাহার করা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host