1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল !

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৫৬ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা) সংবাদদাতা :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ রেল স্টেশনের সামনে জেলাপরিষদের প্রাচীন ডাক বাংলো। ১৯৩৮ সালে স্থাপিত এই বাংলোর চারপাশে সীমানা প্রাচীর রয়েছে। গত রাতে বাংলোর উত্তর পাশের জায়গা দখলে নিয়ে পাকা ইমারাত নির্মাণ শুরু করেছেন গোলাম মোস্তফা নামের এক ব্যবসায়ী। এর আগে তিনি ডাক বাংলোর সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলেন। আর এসব কাজ তিনি করেছেন রাতের আধাঁরে বলে জানাগেছে।

স্থানীয়রা জানান,গোলাম মোস্তফা বড়ালব্রিজ বাজারে শ্যালো মেশিন ও যন্ত্রাংশ ক্রয়-বিক্রয় করেন। ডাক বাংলোর উত্তর পাশে তার ব্যবসা প্রতিষ্ঠান। সুযোগ বুঝে রাতে ১৫/২০জন লেবার-মিস্ত্রী লাগিয়ে জেলা পরিষদের জাযগা জবর দখল করে সেখানে আরসিসি পিলার নির্মাণ শুরু করেন।
পাবনা জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন এই খবরটা পেয়েছেন জানিয়ে বলেন সেখানে একজন গার্ড রয়েছে,তারপর কিভাবে দখল হলো তা খতিয়ে দেখা হচ্ছে।


ডাক বাংলোর প্রহরী আশরাফুল ইসলাম বলেন,রাতের অন্ধকারে ব্যবসায়ী গোলাম মোস্তফা সীমানা ওয়াল ভেঙ্গে জায়গা দখল করেছেন। রাতে বাংলোর ভিতরে ঘুমিয়ে থাকায় তিনি বাধা দিতে পারেননি। এর আগের রাতে সীমানা দেওয়াল যখন ভাঙ্গা হয তখন তিনি কর্তৃপক্ষকে জানাননি কেন- এ প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বলেন,দু’তিন দিন ধরে দখল প্রক্রিয়া শুরু করলেও ডাক বাংলোর গার্ড আশরাফুল কোনো প্রকার বাধা দেয়নি বরং সে মোস্তফাকে সহযোগিতা করেছে। গার্ড তখন জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও কিছু জানায়নি।

জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম(বিশু)বলেন,মঙ্গলবার সকালে অফিসে বসেই ঘটনাটি শুনেছেন তিনি। জায়গা উদ্ধারসহ জবর দখলকারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এ দিকে জেলা পরিষদের মেসেজ পেয়ে মঙ্গলবার সকাল ১১টায় ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ঘটনাস্থলে যান এবং জায়গা  দখলের প্রমান পান। দেওয়ালও ভাঙ্গার সত্যতা মিলেছে তবে সেখানে রেল এবং জেলা পরিষদের সীমানা যুক্ত থাকায় জরিপের প্রয়োজন রয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host