1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ভাঙ্গুড়ায় যুব দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও শোভাযাত্রা

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৮৮ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে ।‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’- এই শ্লোগানকে সামনে রেখে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষ্যে সোমবার (১২ আগস্ট) আলোচনাসভা,শোভাযাত্রা ও ঋণের চেক বিতরণ করা হয়।

সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ( ইউএনও) মোছা.নাজমুন নাহার।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.শামীম হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা মামুনুর রশিদ,উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরকার হুমায়ূন আহমেদ মুন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব ডাবলু সরকার,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সামিউল ইসলাম তাজ প্রমুখ।

পরে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর এলাকা প্রদক্ষিণ করে। অনুষ্ঠান শেষে উপজেলার ১১ জন যুবকের হাতে ১৪ লাখ ৭০ হাজার টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host