1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ভাঙ্গুড়ায় বসতবাড়িসহ ৫ স্বর্ণের দোকানে ডাকাতি

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষা বাজারে গভীর রাতে পাঁচটি সোনার দোকান ও একটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত দু’টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টমণিষা বাজারের রতন কর্মকার, তপন কর্মকার, উত্তম কর্মকার, ইউসুফ আলী ও আত্তাব আলীর সোনার দোকানে দুর্বৃত্তরা তালা ভেঙে ঢুকে প্রায় ৩০ ভরি সোনার গহনা ও ৫ লাখ টাকা লুট করে। এরপর তারা রতন কর্মকারের বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী ও ছেলে রঞ্জন কর্মকারকে মারধর করে প্রায় ১০ ভরি সোনা ও ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীদের দাবি, মোট ৪০ ভরি স্বর্ণ এবং নগদ ২০ লাখ টাকা লুট করে ডাকাতদল।

রঞ্জন কর্মকার জানান, ৮–৯ জনের একটি সশস্ত্র দুর্বৃত্তদল প্রথমে দোকানের তালা ভেঙে গহনা লুট করে। পরে তারা বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে সোনা ও নগদ টাকা নিয়ে যায়। তার মা শরীরের গহনা খুলে দিতে সময় নিলে দুর্বৃত্তরা তাকে মারধর করে। রঞ্জন বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। তাদের হাতে দুইটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ছিল বলেও তিনি জানান।

স্থানীয়রা আরও জানান, দুর্বৃত্তরা একটি স্পিডবোটে করে অষ্টমণিষা বাজারে এসে ডাকাতি শেষে একই নৌযানে গুমানী নদীর ভাটির দিকে পালিয়ে যায়।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host