1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ভাঙ্গুড়ায় নকল দুধ প্রস্তুতকারীকে লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ সময় দর্শন
ভাঙ্গুড়া প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অপরাধে খাইরুল ইসলাম নামে এক দুগ্ধ ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)
 মিজানুর রহমান এই রায় প্রদান করেন।
শনিবার  রাত ৯:৩০ টায় উপজেলার হারোপাড়া গ্রামে একটি দুধের কারখানায় অভিযান পরিচালনার সময় খাইরুল ইসলাম (১৯) নামের এক অসাধু দুগ্ধ ব্যসায়ীকে পুলিশ আটক করে।  পরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাকে কারাদন্ড ও  অর্থদন্ড প্রদান করা হয়। খাইরুল ইসলম ঐ গ্রামের আহসাব আলীর ছেলে। এসময় সেখান থেকে ২৪ লিটার ক্ষতিকর তেল, দুটি বেলেন্ডার মেসিন ও দশ লিটার নকল দুধ জব্দ করা হয়।
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত খাইরুল ইসলাম দুগ্ধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ক্ষতিকর জেলি ও সয়াবিন তেলসহ নানা উপকরণ ব্যবহার করে ভেজাল দুধ তৈরি ও বাজারজাত করছিলেন। এসব নকল দুধ তিনি দেশের নামকরা চিলিং সেন্টারেও সরবরাহ করতেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট  মিজানুর রহমান  জানান,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৫০ ধারামতে নকল দুধ প্রস্তুতকারী খাইরুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা  করা হয়েছে। এছাড়া সেখান থেকে ২৪ লিটার ক্ষতিকর  তেল, দুটি বেলেন্ডার মেশিন জব্দ করে স্থানীয় হাফিজিয়া মাদ্রাসায় দিয়ে দেওয়া হয় এবং ১০ লিটার নকল দুধ বিনষ্ট করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host