1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ভাঙ্গুড়ায় কলেজ শিক্ষার্থীর সাফল্য 

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৯৮ সময় দর্শন
‎
মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ পরবর্তী প্রতিক্রিয়া লিখন প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে দেশের মধ্যে সেরা দশে স্থান পেয়েছে ভাঙ্গুড়ার কলেজ ছাত্র মুবাশ্বির  মুবিন তোহা।
‎
‎ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, একাত্তরের কন্ঠযোদ্ধা, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন আলী যাকের স্মরণে মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগে ভাঙ্গুড়ার সচেতন সাহিত্য পরিষদ গণ পাঠাগারের মাধ্যমে এর সদস্য মুবাশ্বির মুবিন তোহা গ্রন্থপাঠ পরবর্তী প্রতিক্রিয়া লিখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ  ঝরনা বসু ও মফিদুল হক সম্পাদিত  ‘অবরুদ্ধ অশ্রুর দিন’ পাঠ করে তার পাঠ প্রতিক্রিয়া জমা দিলে বিচারকদের বিবেচনায় লেখার উপস্থাপনা যুক্তি ও ভাষার প্রয়োগ এবং নিজস্বতা ও সৃজনশীলতার বিচারে সেরা দশে স্থান পায়।
‎গত ২৩ মে (শুক্রবার) ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আরম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব জনাব মফিদুল হক পুরস্কার হিসেবে একগুচ্ছ বই, সার্টিফিকেট এবং ৫০০০ টাকা  সমমূল্যের একটি চেক তুলে দেন তোহার হাতে।
‎
‎তোহা উপজেলার পৌর সদরের হারোপাড়া এলাকার বাসিন্দা ও পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার মির্জাপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ তৈয়ব আলীর সন্তান এবং স্থানীয়  সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
(এনএইচ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host