1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ভাঙ্গুড়ায় আচরণবিধি লঙ্ঘন,শ্রমিক দলের সভাপতিকে জরিমানা

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৮৮ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অপরাধে উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমিনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাতে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সিংগাড়ি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। আল আমিন ওই গ্রামের আফসার আলীর ছেলে।

জানা গেছে ,তফসিল অনুযায়ী আগামী ২২ তারিখ থেকে নির্বাচনি প্রচারণা শুরু করার কথা। কিন্তু শ্রমিক দলের নেতা আল আমিন এই নির্দেশনা অমান্য করে বৃহস্পতিবার রাতে সিংগাড়ি গ্রামে বিএনপির প্রার্থী হাসান জাফির তুহিনের পক্ষে লিফলেট বিতরণ করছেন এমন অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান আমার দেশকে বলেন, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ ধারা লঙ্ঘনের অভিযোগে ২৭(ক) ধারায় আল আমিনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host