1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় নকল দুধের কারখানায় অভিযানে উৎপাদনকারীরা বেপরোয়া হয়ে উঠেছে !   ভাঙ্গুড়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও`র মত বিনিময় সভা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

বিসিবি সভাপতিকে ‘অযোগ্য’ বললেন সাবের হোসেন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৪৬৬ সময় দর্শন
বিসিবি সভাপতিকে ‘অযোগ্য’ বললেন সাবের হোসেন

স্পোর্টস ডেস্ক/

বড় আশা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে খেলতে গিয়েছিল বাংলাদেশ। চলতি বছরে টাইগারদের দুর্দান্ত পারফরম্যান্স দেখে আকাশচুম্ভী স্বপ্ন দেখেছিলেন অনেকেই। এবারের আসরে আগের সব রেকর্ড ভেঙে সেমিফাইনালে দেখতে চেয়েছিলেন ভক্ত-সমর্থক কিংবা সাবেক ক্রিকেটাররাও। কিন্তু বিশ্ব মঞ্চে গিয়ে হলো তার উল্টো। লজ্জাজনক রেকর্ড সঙ্গী করে বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশের।

আসরের প্রথম পর্বে স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ শুরু হয় মাহমুদউল্লাহদের। এরপর সুপার টুয়েলভে এসে টানা পাঁচ ম্যাচে করুণ পরাজয়। চরম ব্যাটিং ব্যর্থতাসহ দায় এড়ানোর কিছুই ছিল না বাংলাদেশ দলের। বোলিং, ব্যাটিং কিংবা ফিল্ডিং সবগুলো বিভাগেই হতশ্রী পারফরম্যান্স আরও একবার বাংলাদেশের সামর্থ্য নিয়ে প্রশ্ন জাগিয়েছে বিশ্লেষকদের মনে। দলের এমন করুণ পরিস্থিতির জন্য বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনকেই দায়ী করেছেন সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিসিবির সভাপতি ছিলেন সাবের হোসেন। তার সময়েই ২০০০ সালের জুন মাসে বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য পদ এবং টেস্ট মর্যাদা পায়। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন এবং বিশ্ব ক্রিকেটে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০২ সালের অক্টোবরে লন্ডনে মেরিলেবোন ক্রিকেট ক্লাব আজীবন সদস্যপদ পান তিনি।

নিজের টুইটার অ্যাকাউন্টে পাপন ও তার বোর্ডকে নিয়ে দেশের ক্রিকেটের সফল এই সভাপতি লিখেছেন, ‘জনাব পাপনের অধীনে বাংলাদেশ চারটা বিশ্বকাপ খেলে ফেললো। দিনকে দিন অবস্থা খারাপ থেকে আরও খারাপ হয়েছে। সবচেয়ে বেশি সময় ধরে থাকা বিসিবির সভাপতি সবচেয়ে অযোগ্যও বটে। দোষটা সবসময় অন্য কারো হয়, কিন্তু তিনিই আমাদের ক্রিকেটটাকে মাটিতে নামিয়েছেন। লজ্জা লাগে যে আমাদের এমন একটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host