1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শদাতা হলেন ঢাকার বিজ্ঞানী সেঁজুতি সাহা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৫৬৯ সময় দর্শন

ডিডিএন ডেস্ক :প্রাণঘাতি করোনা পরিস্থিতিতে কোভিড ১৯ এর জিন-নকশা উন্মোচন করে মানবতার সেবায় নাম লিখিয়ে বাংলাদেশের মেয়ে অণুজীব বিজ্ঞানী ডা. সেঁজুতি সাহা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পরামর্শক হিসেবে নিযুক্ত হলেন। তিনি সংস্থাটির ‘দ্য পোলিও ট্রানজিশন ইন্ডিপেনডেন্ট মনিটরিং বোর্ডে’ (TIMB) নিয়োগ পেয়েছেন। সেঁজুতি বর্তমানে দেশের শিশু বিষয়ক বেসরকারি গবেষণা সংস্থা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে (CHRF) কর্মরত। বৈশ্বিক করোনা ছড়িয়ে পড়ার পর গত মে মাসে বাবার সঙ্গে যৌথভাবে বাংলাদেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসের জিন-নকশা (জিনোম সিকোয়েন্স) উন্মোচন করে শিরোনামে আসেন সেঁজুতি। তাঁর বাবা সমীর সাহা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ঢাকা শিশু হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক।

শুক্রবার CHRF’র ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিআইএমবি প্রকল্প মূলত বিশ্বব্যাপী পোলিও রোগের বিস্তার নিয়ে কাজ করে। ২০১৮ সালের মে মাসে অনুমোদনের পর থেকে পোলিও সংক্রমণ পরিস্থিতি নিয়ে কাজ করছে WHO। বোর্ডের আরও দুই সদস্যের সঙ্গে সেঁজুতি সাহা মূলত WHO’র মহাপরিচালক পর্যায়ে পোলিও সংক্রমণ প্রক্রিয়াটির অগ্রগতি বিষয়ে পরামর্শ দেবেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বোর্ডে সভাপতি ব্রিটেনের প্রাক্তন প্রধান চিকিৎসা কর্মকর্তা স্যর লিয়াম ডোনাল্ডসন। তিনি একইসঙ্গে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক। সেঁজুতির সহকর্মী বোর্ডের বাকি দুই সদস্য হলেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক শেইলা লেথারম্যান ও নাইজেরিয়ার চিকিৎসক ডা. লোলা ডেয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host