1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

বিদ্যালয়ের সভাপতির ঘুষিতে দাঁত ভাঙল প্রধান শিক্ষকের

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৪৮৭ সময় দর্শন
বিদ্যালয়ের সভাপতির ঘুষিতে দাঁত ভাঙল প্রধান শিক্ষকের

অনলাইন ডেস্কঃ বগুড়ার নন্দীগ্রামে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির ঘুষিতে প্রধান শিক্ষকের তিনটি দাঁত ভেঙে গেছে বলে অভিযোগ উঠেছে। আহত প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদুকে (৫৫) আজ শুক্রবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার পন্ডিতপুকুর বাজারে ঘটনাটি ঘটে। এ সময় ম্যানেজিং কমিটির সভাপতি শামিম হোসেন লিটন শিক্ষক সাজ্জাদুল ইসলামকে ঘুষি দিলে তিনটি দাঁত ভেঙে যায়। সাজ্জাদুল ইসলাম একই উপজেলার ভর তেতুলিয়া উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

সাজ্জাদুল ইসলামের স্ত্রী ও একই উপজেলার কোশাস উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জুয়ারা বেগম জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কোশাস উচ্চবিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভা হয়। সভায় ম্যানেজিং কমিটির সভাপতি শামিম হোসেন লিটন চারজন শিক্ষক নিয়োগের বিষয় নিয়ে উত্তেজিত হয়ে নোটিশ খাতা ছিড়ে ফেলেন। ওই দিন সন্ধ্যায় সাজ্জাদুল ইসলাম পন্ডিতপুকুর বাজারে যান। বাজারে গিয়ে শামিম হোসেনের কাছে নোটিশ খাতা ছিড়ে ফেলার কারণ জানতে চান। এনিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে শামিম হোসেন ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষককে ঘুষি মারে। এ সময় তার সামনের তিনটি দাঁত ভেঙে পড়ে যায়। পরে তাকে স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

শিক্ষককে মারধরের বিষয়ে জানতে চাইলে কোশাস উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামিম হোসেন লিটন বলেন, ‘সাজ্জাদুল ইসলামের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। তিনি দোকান থেকে দ্রুত বের হয়ে যাওয়ার সময় গেটে ধাক্কা লেগে দাঁত পড়ে যায়।’

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host