1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
 স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী

বিক্ষোভ করলে ২০ বছর পর্যন্ত জেল

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫২ সময় দর্শন

মিয়ানমারে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির জান্তা সরকার। সামরিক বাহিনীকে বাধা দিলে ২০ বছর পর্যন্ত জেল হতে পারে বলে সতর্কতা দেয়া হয়েছে।

বিবিসি জানায়, সোমবার মিয়ানমার সেনাবাহিনীর ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, সেনাশাসকদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো হলে দীর্ঘ কারাবাস ও জরিমানা করা হবে।

১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থান করে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ ক্ষমতাসীন দল এনএলডির শীর্ষ নেতা ও মন্ত্রীদের।

এক বছরের জরুরি অবস্থা জারি করে রাষ্ট্রের সকল ক্ষমতা নিজের হাতে তুলে নেন সেনাপ্রধান মিন অং হ্লাইয়াং।

এরপর থেকে রাজধানী নেইপিদোসহ দেশটি জুড়ে টানা বিক্ষোভ চালিয়ে আসছে জনতা। এক দশকেরও বেশি সময়ের পর সবচেয়ে বড় বিক্ষোভ দেখে মিয়ানমার।

বিক্ষোভকারীরা ক্ষমতাচ্যুত ও গৃহবন্দী নির্বাচিত নেতা অং সান সু চি-র মুক্তি ও গণতন্ত্র পুনর্বহালের দাবি করছেন। পুলিশ বিক্ষোভকারীদের ওপর জলকামান, রাবার বুলেট ও গুলি চালালে বিক্ষোভ আরও বড় আকার নেয়।

এমন পরিস্থিতিতে, বিক্ষোভ দমন করতে নতুন নির্দেশনা জারি করল জান্তা সরকার। দায়িত্ব পালনে নিরাপত্তা বাহিনীকে বাধা দিলে সাত বছরের জেল দেয়া হবে, প্রকাশ্যে বিশৃঙ্খলা ও জনগণের মধ্যে ভীতি সঞ্চার করলে হবে তিন বছর জেল। এভাবে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত জেল ও জরিমানার আইন করেছে সেনাশাসকেরা।

বিবৃতিতে বলা হয়, কথা, লেখা ও বলার মাধ্যমে বা কোনো কিছু স্বাক্ষর করে বা দৃশ্যমান উপস্থাপনার মাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে ঘৃণা প্রচার করা হলে লম্বা জেল জরিমানা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host