1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

বাস দুর্ঘটনায় ফরিদপুরে মৃত্যু ৭ জনের, আহত অন্তত ৩০

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৫৬ সময় দর্শন

ফরিদপুরে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন, আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। নিহতদের মধ্যে রয়েছেন বাবা-ছেলেসহ তিনজন নারী। দুর্ঘটনায় নিহতদের অনেকে ঘটনাস্থলেই প্রাণ হারান, আর বাকিরা মারা যান হাসপাতালে নেওয়ার পর।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা এলাকার জোয়াইড় সংলগ্ন জোবায়দা করিম জুট মিলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি ছিল মুকসুদপুর থেকে ফরিদপুরগামী ফারাবি পরিবহনের একটি লোকাল বাস।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বাসটি উচ্চগতিতে চলছিল এবং একপর্যায়ে আরেকটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টাকালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে খাদে পড়ে উল্টে যায়। ধাক্কা এতটাই শক্ত ছিল যে বিদ্যুতের খুঁটির একটি বড় অংশ বাসের ভেতরে ঢুকে পড়ে।

এ পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। নিহতরা হলেন:

• নগরকান্দার শেয়ারকান্দি গ্রামের জোয়ার সর্দার (৬৫) ও তাঁর ছেলে ইমান সর্দার (২৮)
• কাঠিয়া বড়গ্রামের দীপা খান (৩৪)
• চরচাঁদপুর গ্রামের মালতী সরকার (৪০)
• মোল্লাবাড়ি এলাকার ফজিরুন নেছা (৬০)
• চরভদ্রাসনের আলম মিয়া (৪০)
• লালমনিরহাটের হাতীবান্ধার আজিবুর হোসেন (৪০)

দুর্ঘটনার মুহূর্তের বর্ণনায় স্থানীয় এক ব্যক্তি বলেন, “একটি বিকট শব্দ হতেই আমরা ছুটে যাই। বাসটি উল্টে আছে, জানালাগুলো ভাঙা, আর আর্তনাদে চারদিক মুখর। বাসের ভেতরে আটকে থাকা মানুষদের উদ্ধার করতে আমাদের অনেক কষ্ট হয়।”

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাইফুল ইসলাম জানান, “আমরা ঘটনাস্থল থেকে পাঁচজনকে মৃত এবং ৩১ জনকে আহত অবস্থায় উদ্ধার করি। আহতদের দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, “গাড়িটি দ্রুতগতিতে চলছিল এবং একটি যানবাহনকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসকরা। হাসপাতালে পরিদর্শনে যান জেলা প্রশাসক, যিনি নিহতদের পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host