1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

বাঘায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৭১ সময় দর্শন

রাজশাহী বাঘায় মাজদার রহমান (৬০) নামের এক ভ্যান চালকের বাসের ধাক্কায় নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের সাজির বটতলা মোড়ে এ ঘটনা ঘটেছে। মাজদার রহমান মনিগ্রাম ইউনিয়ানের হাবাসপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

জানা গেছে, রাজশাহী থেকে বাঘায় আসছিলেন যাত্রীবাহী একটি বাস। বাসটি বাঘায়-চারঘাট সড়কের সাজির বটতলার মান্নান কাজীর বাড়ির সামনে পৌঁছলে ভ্যানের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ভ্যান চালক ছিঁটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত ডাক্তার হুমাররা জেসমিন নিপন তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর জনতা বাসটি আটক করেছেন।

মাজদার রহমানের ছেলে রাব্বি হোসেন বলেন, সকাল ১০টার দিকে ভ্যান নিয়ে ভাড়া মারার জন্য বের হয়েছিলেন। রাতে খবর পাই পিতা সড়ক দুর্ঘটনার মারা গেছে।

এ বিষয়ে বাঘা থানার ওসি আফম আসাদুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শনিবার ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। যাত্রীবাহী বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host