1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

বাংলাদেশে কর্মী কমাচ্ছে হুয়াওয়ে

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৫১২ সময় দর্শন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধের নিষেধাজ্ঞার কবলে পড়ে হ্যান্ডসেট ব্যবসা কমে গেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের। তাই বাংলাদেশে ডিভাইস ব্যবসা বিভাগ সংকুচিত করার অংশ হিসেবে লোকবল স্থানান্তর ও কর্মী ছাঁটাই করছে প্রতিষ্ঠানটি।

সূত্র জানায়, গত বছর নভেম্বর থেকেই ওই বিভাগে লোকবল কমানোর প্রক্রিয়া শুরু হয়। ছাঁটাই হওয়া এই কর্মীরা বাংলাদেশে হুয়াওয়ের প্রধান কার্যালয়ে স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইস ব্যবসা পর্যবেক্ষণে সরাসরি জড়িত ছিলেন। বুধবার ওই বিভাগের আটজন কর্মীর মধ্যে সাতজন শেষ অফিস করেন। একজন এখন থেকে ডিভাইস ব্যবসা পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন।

গত নভেম্বর থেকে বাংলাদেশে হুয়াওয়ের স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইসের ব্যবসা তদারকির দায়িত্ব পায় স্মার্ট টেকনোলজিস। তখন থেকেই ডিভাইস ব্যবসা বিভাগের কর্মীদের স্থানান্তর শুরু হয়। কাউকে কাউকে উচ্চ পদে আবার কাউকে কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। হুয়াওয়ের এই বিভাগ সরাসরি অপারেশন এবং ব্র্যান্ডিং পর্যবেক্ষণ করত, যা এখন সরাসরি মালয়েশিয়া থেকে পরিচালিত হবে।

গত ১৫ সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠানটি আর মার্কিন উৎপাদকদের কাছ থেকে চিপ কিনতে পারছে না। এর ফলে উৎপাদন ও পরিচালনায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ার কথা স্বীকার করেছেন হুয়াওয়ের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host