1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ফিলিস্তিনি নারীদের ধর্ষণের জন্য ইসরাইলে কারাগার!

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২১ সময় দর্শন

বন্দী ফিলিস্তিনি নারীদের ধর্ষণের জন্য বিশেষায়িত কুখ্যাত এসডি টাইমান কারাগার বন্ধের আবেদন খারিজ করে দিয়েছে ইসরাইলের সুপ্রিম কোর্ট। দেশটির কয়েকটি মানবাধিকার সংগঠন সেটি বন্ধের জন্য আবেদন করেছিল।শুক্রবার (২০ সেপ্টেম্বর) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাসোসিয়েশন ফর সিভিল রাইটস, দ্য ডক্টরস ফর হিউম্যান রাইটস, গিশা, হ্যামোকড এবং কমিটি অ্যাগেইনস্ট টর্চারের মে মাসে করা একটি পিটিশনে এই করা হয়।

অ্যাসোসিয়েশন ফর সিভিল রাইটস এক বিবৃতিতে বলেছে, পিটিশনে দক্ষিণ ইসরাইলের নেগেভ মরুভূমিতে অবস্থিত কারাগারটি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু আদালত বন্ধের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এর পরিবর্তে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপক্ষকে সতর্ক করেছে, যেন ফিলিস্তিনি বন্দীদের চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই আইন মেনে চলা হয়।অ্যাসোসিয়েশন আরো জানিয়েছে, এই কঠিন দিনগুলোতে সুপ্রিম কোর্টকেও এমন রায় জারি করতে হবে, যা স্পষ্ট করবে যে রাষ্ট্রকে অবশ্যই আইন মেনে চলতে হবে এবং বন্দীদের অপব্যবহার করা নিষিদ্ধ করতে হবে।

সংস্থাটি আরো জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কারাগারটিতে শতাধিক ফিলিস্তিনিকে শোচনীয় পরিস্থিতিতে আটকে রাখা হয়েছে। সেখানে তাদের জন্য কোনো শয্যা বা পর্যাপ্ত আশ্রয় নেয়ার মতো কিছু নেই। এছাড়া শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। বন্দীদের হাত বেদনাদায়ক অবস্থানে বেঁধে রাখা হয়। অ্যানেশেসিয়া ছাড়াই অস্ত্রোপচার করা হয়। দীর্ঘ সময় চোখ বেঁধে রাখা হয়। নানা সময় মারধর করা এবং চিকিৎসায় মারাত্মক অবহেলা করা হয়।

 

নয়াদিগন্ত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host