1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩৫৩ সময় দর্শন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে তার কার্যালয়ে এসেছেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। শনিবার (২৭ মার্চ) বিকেল ৫টায় মোদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। এসময় তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কার্যসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী কার্যালয়ে দুই দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর দ্বিপক্ষীয় বৈঠক হবে। সেখানে অন্তত চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে এবং ভার্চুয়ালি বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করা হবে।

এরপরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন নরেন্দ্র মোদি। আজ শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির উদ্দেশে তিনি ঢাকা ছাড়বেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (২৬ মার্চ) দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সফরের দ্বিতীয় দিন আজ শনিবার (২৭ মার্চ) সকালে সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী মন্দির পরিদর্শন করেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি ধর্মীয় রীতি অনুযায়ী পূজা দেন। পরে তিনি টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা করেন।

বেলা ১১টা ২৫ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান নরেন্দ্র মোদি। সেখানে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসঙ্গে বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিদর্শন, পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ, দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

টুঙ্গিপাড়া থেকে কাশিয়ানীর ওড়াকান্দিতে যান নরেন্দ্র মোদি। সেখানে তিনি হরিচাঁদ ঠাকুরের বাড়িতে শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা-অর্চনা করেন। পরে তিনি মতুয়া সম্প্রদায়ের আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন। বিকেলে সেখান থেকে ঢাকায় ফেরেন ভারতের প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host