1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

প্রথমবারের মত ঈদ উপহার সামগ্রী পেলেন আনসার-ভিডিপি সদস্যরা

শেখ সাখাওয়াত হোসেন
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৫১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় প্রথমবারের মত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে বাহিনীর ভাতাভোগী সদস্যদের মাঝে এই ঈদ উপহার ‌সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ করা ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো- ১ কেজি পোলাও চাল, লাচ্ছা সেমাই ২ প্যাকেট, সাধারণ সেমাই ২ প্যাকেট, গুঁড়া দুধ ২০০ গ্রাম, সুজি ৫০০ গ্রাম, নুডুলস ২ প্যাকেট, এবং ২০০ গ্রাম ঘি।

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপজেলার ভাতাভোগী ৪০ জন আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা ঈদ উপহার সামগ্রী পেয়ে বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক মো. সামিউল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সাখাওয়াত হোসেন, মন্ডতোষ ইউনিয়ন দলনেতা মো. সবুজ হোসেন, বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী আনসার প্লাটুন কমান্ডাররা উপস্থিত ছিলেন।

ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল জানান, সম্মানিত মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে প্রথমবার আমরা উপজেলার ভাতাভোগী সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দিতে পেরেছি। এমন উদ্যোগ গ্রহণের জন্য আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ধরনের উদ্যোগ অবশ্যই বাহিনীর সদস্যদের মনোবলকে চাঙ্গা ও কার্যক্রমকে গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host