1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

পৌরসভা নির্বাচন উল্লাপাড়ায় আওয়ামীলীগ দলীয় মেয়র প্রার্থী বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৮২ সময় দর্শন

নজরুল ইসলাম উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

বৃহস্পতিবার উল্লাপাড়ায় পৌরসভায় মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগ এই প্রক্রিয়ার আয়োজন করে। পৌরসভার ৯টি ওয়ার্ড ও পৌর আওয়ামী লীগের মনোনিত ৮৬জন কাউন্সিলর বাছাই প্রক্রিয়ায় নিজেদের মতামত প্রদান করেন। এতে তিনজন প্রার্থী চুড়ান্ত করা হয়। প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরুর আগে তানভীর ইমাম এমপি বক্তব্য রাখেন।

 

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, বাছাইকৃত প্রার্থীরা হলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, উল্লাপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র এস এম নজর“ল ইসলাম এবং পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর এসএম আমির“ল ইসলাম আরজু। প্রার্থী বাছাই প্রক্রিয়ায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবু ইউসুফ সুর্য ও এ্যাড. বিমল কুমার দাস পর্যবে¶ক হিসেবে দায়িত্ব পালন করেন।

আহবায়ক গোলাম মোস্তফা আরো জানান, উলি­খিত ৩জন প্রার্থীর নামের তালিকা তারা সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিসে পাঠানো হবে। সেখান থেকে এই তালিকা পাঠানো হবে কেন্দ্রে। বাছাইকৃত তিন প্রার্থী ছাড়াও আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী অপর প্রার্থীরা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব সরোয়ার বকুল, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আহসান আলী সরকার ও শাহীন আলম। এছাড়া আওয়ামী লীগ দলীয় মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী এসএম জাহিদুজ্জামান কাকন এবং আরিফ বিন হাবিব বাছাই প্রক্রিয়ার আগে তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। ২য় পর্যায়ে আগামী ১৬ জানুয়ারী উল্লাপাড়া পৌরসভার নির্বাচন ব্যাটলের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host