1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

পুতিনের হুমকির পরেই কিভে হানা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৪৩৬ সময় দর্শন

অনলাইন ডেস্ক:  রাশিয়া কিভে মজুত বিদেশি অস্ত্র ধ্বংস করার কথা বললেও ইউক্রেন জানিয়েছে, মস্কোর ছোড়া ক্ষেপণাস্ত্র একটি কারখানা চত্বরে গিয়ে পড়েছে। গত কালই হুঁশিয়ারি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পশ্চিমি শক্তি ইউক্রেনে যুদ্ধাস্ত্র পাঠানো বন্ধ না করলে রাশিয়ার নিশানা বদল করতে হবে। কয়েক ঘণ্টার মধ্যে ইউক্রেনের রাজধানী কিভে আছড়ে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র। রাশিয়ার দাবি, কিভে মজুত বিদেশি অস্ত্র ভান্ডারে হামলা চালানো হয়েছে।

গত সপ্তাহে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেন অতি-শক্তিশালী দূরপাল্লার রকেট পাঠানো হচ্ছে ইউক্রেনে। প্রায় ৭০ কোটি ডলারের নিরাপত্তা সাহায্য। তার মধ্যে রকেট ছাড়াও থাকছে হেলিকপ্টার, জ্যাভেলিন অ্যান্টি-ট্যাঙ্ক সিস্টেম, রেডার ও অন্যান্য অস্ত্রসামগ্রী। ক্ষুব্ধ মস্কো দাবি করে, যুদ্ধাস্ত্র পাঠালে পরিণতি খারাপই হবে। পুতিন এ-ও দাবি করেন, আমেরিকা আসলে চাইছে যুদ্ধ দীর্ঘায়িত করতে। তাই অস্ত্র পাঠিয়ে আগুনে ঘি ঢালছে।

রাশিয়া কিভে মজুত বিদেশি অস্ত্র ধ্বংস করার কথা বললেও ইউক্রেন জানিয়েছে, মস্কোর ছোড়া ক্ষেপণাস্ত্র একটি কারখানা চত্বরে গিয়ে পড়েছে। ট্রেনের বিভিন্ন অংশ সারানো হয় ওই কারখানায়। স্থানীয় প্রশাসন সাংবাদিকদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে দেখিয়েছে, কোনও সামরিক ঘাঁটি নেই। কোনও ট্যাঙ্ক বা বিদেশ থেকে পাঠানো অস্ত্র মজুত নেই। স্রেফ একটি কারখানা। কিভের দিকে লক্ষ্য করে ক্যাস্পিয়ান সাগর থেকে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা একটি ধ্বংস করে দেয়। বাকি চারটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে কিভের কারখানা অঞ্চলে। তবে কোনও হতাহতের খবর নেই।

পূর্ব ইউক্রেনের দ্রুজ়কিভকাতেও আকাশপথে হামলা চালিয়েছে রাশিয়া। বহু আবাসন ধ্বংস করেছে। এ পর্যন্ত এক জনের প্রাণহানির খবর মিলেছে। জখম বহু। ক্ষেপণাস্ত্রের আওয়াজে ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের। শ্বেতলানা রোমাশকিনা নামে এক বাসিন্দা বলেন, ‘‘যেন কোনও ভয়ের সিনেমা…।’’ এতেও রুশ প্রতিরক্ষা মন্ত্রক বসতি অঞ্চলে হামলার অভিযোগ অস্বীকার করে গিয়েছে। তাদের দাবি, দ্রুজ়কিভকায় যেখানে হামলা করা হয়েছিল, সেখানে একটি অস্ত্রভান্ডার ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host