1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

পিতৃত্বকালীন ছুটি পেলেন কোহলি; অবশেষে দলে রোহিত

খেলা ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৬৫৩ সময় দর্শন

সকল জল্পনার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দলে সুযোগ পেয়েছেন রোহিত শর্মা। এই হার্ডহিটিং ওপেনারকে অদ্ভুত কারণে বাদ দিয়েছিলেন নির্বাচকেরা। অনুমিতভাবেই পিতৃত্বকালীন ছুটি পেয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের পরেই তিনি দেশে ফিরবেন। আগামী জানুয়ারিতে তাদের প্রথম সন্তান পৃথিবীতে আসার কথা রয়েছে।

হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য অস্ট্রেলিয়া সফরের তিন ফরম্যাটের দলে সুযোগ হয়নি ‘হিটম্যান’ খ্যাত রোহিত শর্মার। অস্ট্রেলিয়া সফরে যেতে হলে বিসিসিআইয়ের ফিজিওর সামনে তাকে ফিটনেস টেস্ট দিতে হবে বলে শোনা যাচ্ছিল। কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি। সরাসরি টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়ে গেছেন এই বিধ্বংসী ওপেনার। চলতি আইপিএলে হ্যামস্ট্রিংয়ে সামান্য চোটের কারণে তিনি ৪ ম্যাচ খেলতে পারেননি। তবে শেষ দুই ম্যাচে তিনি খেলেছেন, আগামীকাল ফাইনালেও খেলবেন।

রোহিতের ছাড়াও অস্ট্রেলিয়া গামী ভারতীয় দলে আরও পরিবর্তন হয়েছে। সঞ্জু স্যামসনকে টি-টোয়েন্টি স্কোয়াডের পাশাপাশি ওয়ানডে দলেও আনা হয়েছে। আহত বরুণ চক্রবর্তীর জায়গায় টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়েছেন নটরাজন। এদিকে পিতৃত্বকালীন ছুটি চেয়ে বোর্ডের কাছে আবেদন করেছিলেন বিরাট কোহলি। তার আবেদন গ্রহণ করা হয়েছে। প্রথম টেস্টের পর দেশে ফিরে আসবেন ভারত অধিনায়ক। তার জায়গায় এখনো অধিনায়ক ঠিক করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host