1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

পাবনা-৪ আসনে নৌকার নির্বাচনী অফিস উদ্বোধন করলেন বাকি বিল্লাহ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৯৪৪ সময় দর্শন

ভ্রাম্যমান প্রতিনিধি : পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের আসন্ন উপ-নির্বাচনে ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের জয় বাংলা মৌড়ে নৌকা মার্কার একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ।

উপ-নির্বাচন সামনে রেখে এখানে জমজমাট প্রচার-প্রচরণা শুরু করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। ইতিমধ্যেই আসনের দুইটি উপজেলার প্রতিটি ইউনিয়নে নির্বাচনীয় অফিস উদ্বোধন শুরু করেছেন। বুধবার সন্ধ্যায় ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের জয় বাংলা মৌড়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নৌকা মার্কার একটি নির্বাচনীয় অফিস উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ। এর আগে তিনি ছলিমপুর ইউনিয়নের বিভিন্ন দলীয় প্রতিনিধি ও স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছলিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন,নির্বাচন মনিটরিং কমিটির আহবায়ক ও সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। সুজানগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস,ছলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, সাধারণ সম্পাদক নায়েক কাদের,যুগ্ন সাধারণ সম্পাদক আলম মোহাম্মদ,আব্দুল বারী,নির্বাচন পরিচালনা কমিটির ৭নং ওয়াডের সদস্য সচিব আঃ ছালাম, সাবেক ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব,যুবলীগ নেতা নুরুল ইসলাম বাবু,আঃ হালিমসহ এলাকার নেতা কর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু’র মৃত্যুতে পাবনা-৪ আসন শূন্য ঘোষণা করা হয়। এরপর ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। রোববার বৈঠকে পাবনা-৪ আসনে প্রার্থী চুড়ান্ত করা হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচন হবে। ভোটের তারিখ ২৬ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host