1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

পাবনা-২ আসনে মনোনয়ন জমা দিলেন কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী

নিজস্ব প্রতিবেদক, পাবনা:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২২৩ সময় দর্শন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংগীত জগতের তারকা কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে পাবনা-২ (সুজানগর উপজেলা ও বেড়া উপজেলার ৫টি ইউনিয়ন) আসনে মনোনয়ন জমা দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের কাছে তিনি মনোনয়ন পত্র জমা দেন।

মনোনয়ন জমা শেষে ডলি সায়ন্তনী সাংবাদিকদের বলেন, আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় ছিলাম না। কখনোই রাজনীতি করিনি। বিএনএম আমাকে অফার করার পর আমি ভেবে দেখলাম মানুষ আমাকে ভালোবেসে তারকা বানিয়েছে। বিএনএম এর হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ গ্রহন করে জনসেবা এবং দেশের জন্য কাজ করার ক্ষেত্র পাবো। বাংলার মানুষ আমাকে ভালোবেসে তারকা বানিয়েছে আশাকরি পাবনা ২ আসনের মানুষ আমাকে ভোট দিয়ে দেশের উন্নয়নে কাজ করার সুযোগ করে দেবে এবং রাজনৈতিক তারকা বানাবে। পাবনার সুজানগরে আমার দাদার বাড়ী আমার বংশের অনেকেই আছে। অনেক অত্মিয় স্বজন ও ভক্ত রয়েছে। বিজয়ের ক্ষেত্রে শতভাগ আশাবাদি ডলি বলেন নির্বাচনের সুন্দর পরিবেশ রয়েছে।

উল্লেখ্য, জেলার সুজানগর উপজেলার ১০টি ইউনিয়ন, ১টি পৌরসভা এবং বেড়া উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত পাবনা-২ নির্বাচনী এলাকায় বর্তমানে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৪৩৫ জন। এই আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সাংসদ আহমেদ ফিরোজ কবীর ও সাবেক সাংসদ জেলা আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান আরজু, জাতীয় পার্টি, জাসদ সহ বেশ কয়েকটি দলের প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host