1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

নেত্রকোনার কলমাকান্দায় ট্রাক চাপায় এক শিশু নিহত

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৪৭ সময় দর্শন

নেত্রকোনার কলমাকান্দায় ট্রাক চাপায় আব্দুল্লাহ (৯) নামে এক শিশু নিহত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কলমাকান্দা-নেত্রকোনা সড়কের পোগলা ইউনিয়নের হীরাকান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার অনন্তপুর গ্রামের আহম্মেদের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল্লাহ তার মায়ের সাথে তার নানার বাড়ি জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের হীরাকান্দা গ্রামের দুলাল মিয়ার বাড়িতে বেড়াতে আসে। সকালে আব্দুল্লাহ ঘুম থেকে উঠে বাড়ির বাইরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। আশপাশের লোকজন এ সময় ঘাতক ট্রাক ও চালক মাহমুদুল(২৫) কে আটক করে।

এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ এখন কলমাকান্দা থানায় আছে। কিছুক্ষণ পর কলমাকান্দা উপজেলা হাসপাতালে পাঠানো হবে।নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: বাসস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host