1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

নিয়ন্ত্রণ করবে রক্তচাপ আলু!

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৪২৬ সময় দর্শন

ওজন কমাতে চাইলে প্রথমেই খাবার তালিকা থেকে বাদ যায় আলু। অনেকের ধারণা আলু খেলেই শরীরে মেদ জমে। কিন্তু এ ধারণা পুরোপুরি ঠিক না। ১০০ গ্রাম আলুতে ১ মিলিগ্রামেরও কম চর্বি থাকে। তাই রোজকার ডায়েটে আলু রাখাই যায়। আবার যাদের রক্তে শর্করার পরিমাণ বেশি তারাও আলু খেতে পারেন। সেই সাথে রক্তচাপ নিয়ন্ত্রণে খাবার তালিকায় রাখুন আলু।

তবে আলু খাওয়া মানেই চিপস বা তেলে ভাজা আলু না। খোসা-সহ সিদ্ধ আলু অল্প তেলে ভেজে বা রান্না করে খাওয়া যেতে পারে। খোসা–সহ সিদ্ধ আলুতে আছে পর্যাপ্ত ফাইটোনিউট্রিয়েন্টস, ফাইবার, ভিটামিন বি কমপ্লেক্স, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন ও ভিটামিন সি। এর প্রতিটি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে জোরদার করার পাশাপাশি নানা অসুখের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। চলুন দেখে নেওয়া যাক আলুর পুষ্টিগুণ।

১.আমেরিকান জার্নাল অফ ক্লিনিকাল নিউট্রিশনে প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী, আলুতে থাকা কার্বোহাইড্রেট রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে। এর ফলে স্মৃতিশক্তি  বাড়ে।

২.সিদ্ধ আলুর রান্না নিয়ম করে খেলে শরীরের প্রদাহ কমে। ফলে আর্থারাইটিস জনিত বাতের ব্যথা প্রতিরোধ করতে সাহায্য করে।

৩.খোসা-সহ আলুর ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করার সঙ্গে সঙ্গে হজম শক্তি বাড়াতে সাহায্য করে।

৪.আলুর ভিটামিন-বি-৬ স্নায়ুতন্ত্র ও মস্তিষ্ককে কার্যকর রাখতে সাহায্য করে। ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিক্যাল সেন্টারের পুষ্টি বিজ্ঞানিদের মতে, খোসা-সহ সিদ্ধ আলুর রান্না করা খাবার নিয়ম করে খেলে মানসিক চাপ, অবসাদ ও মনযোগ দিতে না পারার সমস্যা অনেকটা কমে।

৫.আলুতে যথেষ্ট পরিমাণে পটাশিয়াম আছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পটাশিয়াম কাজে লাগে। যারা নিয়মিত অল্প পরিমাণ আলু খান, তাদের উচ্চ রক্তচাপের সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে থাকে। আমেরিকার ইনস্টিটউট অফ ফুড রিসার্চের খাদ্য বিজ্ঞানীরা আলুতে থাকা এক বিশেষ উপাদান কুকোয়ামাইনস বিশ্লেষণ করে জেনেছেন, এই উপাদানটি রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে।

৬.খোসা-সহ সিদ্ধ আলুতে পর্যাপ্ত পরিমাণে ক্যাফেইক অ্যাসিড, ক্যারোটিনয়েড ও ফ্ল্যাভোনয়েডস নামে ফাইটোনিউট্রিয়েন্টস থাকে। এ সবই আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারি। এইসব উপাদান মানুষকে সামগ্রিক ভাবে সুস্থ থাকতে  ভূমিকা রাখে।

সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host