1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

দেশ পরিচালনার দায়িত্ব পেলে যা করবেন হিরো আলম

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৩ সময় দর্শন
দেশ পরিচালনার দায়িত্ব পেলে যা করবেন হিরো আলম

সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচিত-সমালোচিত তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলম। ক্যাবল ব্যবসায়ী থেকে অভিনয়ে, এরপর গানে। নাম লিখেছেন প্রযোজক হিসেবে আবার লিখেছেন বইও। যার শিরোনাম ‘দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেবো’। বগুড়ার দরিদ্র পরিবারের সন্তান হিরো আলম রাজনীতির মাঠেও বেশ সক্রিয়।

গত একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হিরো আলম। যাচাই-বাছাইয়ের পর তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়। ধাপে ধাপে এগিয়ে চলা হিরো আলম একবুক স্বপ্ন নিয়ে এগিয়ে চলছেন আপন গতিতে।

সম্প্রতি  একটি লাইভ অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তার আগামীর ভাবনা নিয়ে। অনুষ্ঠানের উপস্থাপক শাকিলা জেরিন তার কাছে প্রশ্ন রাখেন- আপনাকে যদি একদিনের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, কোন কাজটি সবার আগে করবেন?

মজার ছলে উত্তরে হিরো আলম বলেন, ‘একদিনের দায়িত্ব দিলে আপনি কোনো কাজই করতে পারবেন না। কারণ যে সমস্ত এমপি, মন্ত্রী ও বিভিন্ন কর্মস্থলের লোকজন আছে তাদের সঙ্গে পরিচয় হতেই পাঁচদিন সময় লেগে যাবে। তাহলে দেশ কীভাবে পরিচালনা করবেন? পরিচয় পর্ব করতেই তো দুই-চারদিন সময় লেগে যাবে।’

তবে তাকে ছয় মাসের সময় দেওয়া হলে তিনি সবার আগে যে কাজগুলো করবেন। তার ভাষ্য, ‘সবার আগে বেকারত্ব দূর করতে হবে। যানজটমুক্ত করতে হবে, গ্রামগঞ্জ থেকেই কাজ করে আসতে হবে। কৃষি খাবারে দাম যাতে কমে, কৃষিখাতে প্রণোদনা দিতে হবে। বড়লোকদের দালানকোঠার জন্য কাজ করা হবে না, ব্যাংক-ব্যালেন্স যাতে না করতে পারে সেখানেও কাজ করা হবে না। যাতে গরীব বাসে সাধারণ খেটে খাওয়া মানুষ চলাফেরা করতে পারে সেদিকে নজর দিতে হবে। গ্যাসের দাম, খাদ্যের দাম কমাতে হবে, বেকারদের চাকরির ব্যবস্থা করতে হবে। তাহলে হয়তো দেশে শান্তি ফিরে আসতে পারে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host