1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

দীর্ঘ ১৬ ঘণ্টা পর করাইল বস্তির আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১১৩ সময় দর্শন

রাজধানীর তেজগাঁও এলাকার করাইল বস্তিতে মঙ্গলবার বিকেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড ১৬ ঘণ্টার চেষ্টার পর সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি)।

এফএসসিডি সদর দফতরের সহকারী পরিচালক মো. শাহজাহান সিকদার জানান, আজ সকাল ৯টা ৩০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।এর আগে, মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে পাঁচ ঘণ্টার টানা প্রচেষ্টায় ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিস জানায়।মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন সিকদার।তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও শনাক্ত করা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ পূর্ণাঙ্গ তদন্তের পর জানা যাবে।

বস্তির সরু প্রবেশপথের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েন, কারণ ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঘটনাস্থলে যেতে পারেনি।ফলে দীর্ঘ হোস পাইপ ব্যবহার করে দূর থেকে পানি ছিটাতে হয়েছে, যা নিয়ন্ত্রণ কার্যক্রমকে দীর্ঘায়িত করেছে।

এফএসসিডি’র পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, আগুনের উৎসস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে না পারাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, ‘সরু রাস্তার কারণে আমাদের বড় ফায়ার ভেহিকলগুলো ভেতরে ঢুকতে পারেনি। তাই দীর্ঘ হোস লাইনের মাধ্যমে পানি পৌঁছে দিতে হয়েছে।’তিনি আরও জানান, যানজট ও সংকীর্ণ রাস্তার কারণে ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাতে ৩০ মিনিটের বেশি দেরি হয়।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host