1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

দিলপাশার বিএনপির সভাপতি লিটন,সজীব খান সম্পাদক নির্বাচিত

বিশেষ প্রতিবেদক
  • আপডেটের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিবি স্কুল এন্ড কলেজ মাঠে এই সম্মেলন হয়।

এতে সভাপতি পদে মো. লিয়াকত আলী লিটন ,সাধারণ সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম খান সজীব ও সাংগঠনিক সম্পাদক পদে মো. নান্নু খন্দকার নির্বাচিত হয়েছেন।

এর আগে এদিন দুপুরে উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নূর মোজাহিদ স্বপন সম্মেলনের উদ্বোধন করেন।

পরে বেলা সাড়ে ৩ টা থেকে ৬ টা পর্যন্ত ৯ টি ওয়ার্ডের ৪ শ’৫৯ জন কাউন্সিলার তাদের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচিত করেন। ভোট গননা শেষে উপজেলা বিএনপির সদস্য সচিব  সাবেক ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হিরোক ফলাফল ঘোষণা করেন।

প্রাপ্ত ভোটের ফলাফলে জানা যায়, ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মো. লিয়াকত আলী লিটন  (আনারস প্রতীক) ২৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী  আব্দুল হাই  (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১৮৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম খান সজীব (কলস প্রতীক) ২৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আরজু খান (ফুটবল প্রতীক) পেয়েছেন ১৫৭ ভোট  এবং সাংগঠনিক সম্পাদক পদে  নান্নু খন্দকার (মই প্রতীক) ২৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফ উদ্দিন রিপন (চশমা প্রতীক) পেয়েছেন ১৫৭ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host