1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

তীব্র লোডশেডিংয়ে গরমে ত্রাহি অবস্থায় দেশের মানুষ

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৮ সময় দর্শন

তীব্র লোডশেডিংয়ে ত্রাহি অবস্থায় দেশের মানুষ। দিন দিন দেশে বিদ্যুতের লোডশেডিং ভয়াবহ আকার নিচ্ছে। ইতিমধ্যে তীব্র গরমে সব রেকর্ড ভঙ্গ করেছে সারা দেশের লোডশেডিং। বলতে গেলে ঢাকার বাইরে কোথাও বিদ্যুৎ থাকছে না।  মূলত ভারত থেকে আমদানি করা বিদ্যুতের পরিমাণ প্রায় অর্ধেকে নেমে আসা আর গ্যাস সরবরাহের সংকট দেশের ভঙ্গুর বিদ্যুৎ ব্যবস্থাকে আরো নাজুক করে তুলছে।  গত রোববার সারা দেশে প্রায় ৩ হাজার ৭০০ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। বর্তমানে কয়লা এবং গ্যাস সংকটের কারণে স্বাভাবিক সময়ের মতো উৎপাদন করা যাচ্ছে না বিদ্যুৎ। সেজন্যই লোডশেডিংয়ের রেকর্ড হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পিডিবি এবং দেশের সব বিদ্যুৎ বিতরণ কোম্পানি। বিদ্যুৎ বিভাগ এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, হঠাৎ করেই ভারতীয় প্রতিষ্ঠান আদানির সরবরাহ নামিয়ে আনা হয়েছে অর্ধেকে। আদানি থেকে সাধারণ পিক আওয়ারে এক হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ দেয়া হলেও গত রোববার বিকালে মাত্র ৮১৫ মেগাওয়াট বিদ্যুৎ দেয়া হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে আদানি কয়লা পরিবহণ করতে না পারায় কমে গেছে প্রতিষ্ঠানটির কয়লার মজুত। ফলে আদানি থেকে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছে বলে পিডিবিকে জানানো হয়েছে।

তাছাড়া কয়লা সংকট এবং যান্ত্রিক কারণে বড়পুকুরিয়া, বরিশাল ইলেকট্রিক কোম্পানি, মাতারবাড়ী, পায়রা, রামপাল, এস আলম গ্রুপের এসএস পাওয়ার এবং আরএনপিএলের কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। তার মধ্যে পায়রার একটি ইউনিট রোববার সন্ধ্যা পর্যন্ত বন্ধ ছিল। যে কারণে পায়রায় ১৩২০ মেগাওয়াটের ক্ষমতা থাকলেও উৎপাদন হয়েছে ৭১০ মেগাওয়াট। পাশাপাশি ভারত-বাংলাদেশ মৈত্রী বিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক সক্ষমতাও দুর্বল। তার দুটি ইউনিট থেকে উৎপাদন হচ্ছে এক হাজার ১৬৫ মেগাওয়াট। আর এসএস পাওয়ারের কয়লার দাম বাড়িয়ে দেয়ার পরও এর দুটি ইউনিট থেকে উৎপাদন হচ্ছে এক হাজার ১৬৩ মেগাওয়াট। যদিও কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা ১৩২০ মেগাওয়াট।

সূত্র জানায়, দেশে বিদ্যুৎ খাতে দৈনিক গ্যাসের চাহিদা ১০০ কোটি ঘনফুটের বেশি। অথচ ৭০ কোটি ঘনফুট সরবরাহ করা হচ্ছে। তাতে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কমপক্ষে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। গত রোববার বিকেলে দেশের সব গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোতে ৩ হাজার ৫৮৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যদিও ওসব কেন্দ্রের ১০ হাজার মেগাওয়াটের সক্ষমতা রয়েছে। আর তেলভিত্তিক কেন্দ্রগুলোরও উৎপাদন সক্ষমতা ৫ হাজার মেগাওয়াটের বেশি হলেও উৎপাদন হচ্ছে মাত্র ২ হাজার মেগাওয়াটের মতো। তাছাড়া কয়লা সংকট ও অন্যান্য কারণে কয়লাভিত্তিক কেন্দ্রগুলো উৎপাদন স্বাভাবিকের চেয়ে কমপক্ষে এক হাজার মেগাওয়াট কমেছে। আর বিদ্যুৎ উৎপাদন ঘাটতির কারণেই সারা দেশে ভয়াবহ লোডশেডিং ভয়াবহ আকার নিচ্ছে।

সূত্র আরো জানায়, মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে আগুন ধরে গেলে ২১ জুলাই থেকে গ্যাসের সরবরাহ দৈনিক কমে যায় ৫১ কোটি ঘনফুট। তাতে সারা দেশে গ্যাস সংকট দেখা দেয়। বিশেষ করে শিল্পপ্রতিষ্ঠান এবং বিদ্যুতের উৎপাদন অনেক কমে যায়। যদিও ওই টার্মিনাল মেরামতের পর ৫ আগস্ট রাতে আংশিক গ্যাস সরবরাহ শুরু করে। গত রোববার সন্ধ্যা ৬টায় দেশের দুটি ভাসমান টার্মিনাল থেকে ৭৫ কোটি ৭০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ দেয়া হয়েছে। আর আগে দেয়া হতো ১১০ কোটি ঘনফুট।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host