1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ড. ইউনূসকে নিয়ে ভারতের জিনিউজের প্রতিবেদন বানোয়াট : প্রধান উপদেষ্টার প্রেস উইং

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ১৭৬ সময় দর্শন

‘ডিএনএ এক্সক্লুসিভ : বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের কথিত অপারেশন অক্টোপাস বিশ্লেষণ’ শিরোনামে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের সাম্প্রতিক প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইং তার যাচাইকৃত ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টসে পোস্ট করা একটি বিবৃতিতে বলেছে, ‘ভারতের জিনিউজে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।’

এতে দাবি করা হয়েছে যে এই সংবাদটি প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার একটি সুপরিকল্পিত প্রচারণার একটি অংশ।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা সুস্পষ্টভাবে গল্পের প্রতিটি বিষয়বস্তু অস্বীকার করছি এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার অসৎ উদ্দেশ্য নিয়ে পরিচালিত এই ধরণের অপপ্রচারে মনোযোগ না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।’

এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের পরপরই অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভারতীয় গণমাধ্যমকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান এবং ঘটনাস্থল থেকে প্রতিবেদন প্রকাশ করার অনুরোধ জানান।

সিএ প্রেস উইং বলেছে, ‘দুর্ভাগ্যবশত, এমনকি কিছু শীর্ষ ভারতীয় মিডিয়াও এতে সাড়া দেয়নি। এর পরিবর্তে সুবিধাজনকভাবে নামহীন সূত্রের উদ্ধৃতি দিয়ে গল্প উদ্ভাবন চালিয়ে যাচ্ছে।’

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host