1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ডিবিএইচ ফাইন্যান্সের যশোর শাখার উদ্বোধন

বিশেষ প্রতিনিধি,ঢাকা :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪১ সময় দর্শন

দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রাণকেন্দ্রে আরএন রোডের সালাউদ্দিন টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত। নতুন এই শাখার মাধ্যমে যশোর ও পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের হোম লোন এবং ফিক্সড ডিপোজিটসহ বিভিন্ন আর্থিক সেবা প্রদান করা হবে।

ডিবিএইচ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব নাসিমুল বাতেন, যশোরের শীর্ষস্থানীয় আবাসন নির্মাণ প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দদের সাথে নিয়ে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ডিবিএইচ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও উপস্থিত ছিলেন। জনাব নাসিমুল বাতেন আশা প্রকাশ করেন, নতুন এই শাখা যশোর ও আশপাশের এলাকায় আবাসন খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উল্লেখ্য, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, যা পূর্বে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড নামে পরিচিত ছিল, শক্তিশালী আর্থিক ভিত্তি ও সুশাসনের স্বীকৃতিস্বরূপ টানা ২১ বছর ধরে সর্বোচ্চ ‘ট্রিপল এ (AAA)’ ক্রেডিট রেটিং অর্জন করে আসছে। প্রতিষ্ঠানটি প্রচলিত গৃহঋণের পাশাপাশি শরীয়াহসম্মত ইসলামিক হাউজিং ফাইন্যান্স সুবিধাও প্রদান করে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host