1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ট্রাক সহ গরু চোর আটক

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ১৫৯ সময় দর্শন

নাটোরের লালপুরে গরু চুরি করে পালানোর সময় গরুও ট্রাক সহ হাতেনাতে এক চোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার ধরবিলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাত তিনটার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের ধরবিলা গ্রামের আব্দুল জাব্বারের ছেলে সুলতানের বাড়ির বিভিন্ন ঘরে শিকল তুলে দিয়ে গোয়াল ঘর থেকে একদল গরু চোর ৫টি গরু চুরি করে পালানোর সময় বাড়ীর লোক বুঝতে পেরে ডাক-চিৎকার শুরু করে। এ সময় গরু চোরের দল দ্রুত ১টি গরু ট্রাকে তুলে পালানোর চেষ্টা করে।

স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান ও আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক বেনজির আহমেদের নেতৃত্বে টহলরত পুলিশ সড়কে ব্যারিকেড দিয়ে চারদিক থেকে গরু চোর দলকে ঘিরে ফেলে। এক পর্যায়ে লালপুর-আব্দুলপুর সড়কের ঠাকুর মোড় এলাকায় পুলিশ একাধিক চুরি-ডাকাতি মামলার আসামি ট্রাক চালক আজমল (৩০) কে চুরি যাওয়া ১টি গরু ও ট্রাক (ভাই বোন এন্টারপ্রাইজ), ১টি কাঁটার, ১টা চাকু, ১টি রড ও ১মোবাইলসহ আটক করে। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়। তাদের আটক করতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। আজমল লালপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের আশরাফ আলী ছেলে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান জানান,  সঙ্ঘবদ্ধ গরু-মহিষ চোর দলের সদস্যদের আটক করতে এলাকায় পুলিশের চেষ্টা অব্যাহত আছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host