1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ট্রলির সঙ্গে অটোভ্যানের ধাক্কা, ছাত্রদল নেতার বাবা নিহত

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩৭ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় স্যালো ইঞ্জিন চালিত ট্রলির সঙ্গে অটোভ্যানের ধাক্কায় গুরুত্বর আহত হাফিজ খান (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তি উপজেলার বেতুয়ান গ্রামের বাসিন্দা ও ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবির খানের বাবা।

এর আগে গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে অটোভ্যানযোগে ভাঙ্গুড়া বাজারে যাওয়ার পথে উপজেলার শরৎনগর রেলস্টেশন সংলগ্ন এলাকায় একটি ট্রলি অটোভ্যানটিকে ধাক্কা দিলে হাফিজ গুরুতর আহত হন।এসময় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার করেন। পরে রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নাই। তবে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে তার মৃত্যুতে উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host