1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

টিকা এনেছেন প্রধানমন্ত্রী আর বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি-জামায়াত

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫২ সময় দর্শন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে রক্ষার জন্য টিকা এনেছেন আর বিএনপি-জামায়াতরা তা নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

তিনি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্যখাত বিশ্বের দরবারেও প্রশংসা কুড়িয়েছে। তার অবদান দেশের মানুষ কখনো ভুলবে না।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম পরিদর্শন ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

হুইপ ইকবালুর রহিম বলেন, বিভ্রান্তির কোনো কারণ নেই। পর্যায়ক্রমে সবাইকে টিকা দেয়া হবে।

সভায় আরও বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শাহ মোজাহেদুল ইসলাম, দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুজন সরকার, দিনাজপুর বিএমএর সভাপতি ডা. ওয়ারেস আলী সরকার, সাধারণ সম্পাদক ডা. বি কে বোস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host