1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

জামায়াত বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় : ডা. শফিকুর রহমান

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৯৩ সময় দর্শন

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের দল বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। যে দেশে মানুষ মানুষকে সম্মান করবে, মানুষের সকল অধিকার নিশ্চিত হবে। যে দেশে কোন যুবক বেকার থাকবে না। সকলের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

শনিবার নওগাঁ নওযোয়ান মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর  নওগাঁ জেলা শাখার রুকন সম্মেলনের শুরুতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত সরকার গঠন করলে আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) নারীদের যে সম্মান দিয়েছেন তাদের সেই সম্মান নিশ্চিত করা হবে। সেই স্বপ্নের দেশ গঠন করা কেবলমাত্র জামায়াতের একার পক্ষে সম্ভব নয়। এর জন্য দেশের জনগণের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল জাতিকে নানাভাবে বিভক্ত করে রেখেছে। আমরা বিভেদ দেখতে চাই না। ধর্ম যার যার রাষ্ট্র আমাদের সবার। কারণ বিভেদ জাতির জন্য কোন মঙ্গল বয়ে আনতে পারে না।

জামায়াত আমীর বলেন, বিগত সাড়ে ১৫ বছর শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে আমরা ছিলাম। আল্লাহর ইচ্ছায় ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে দিয়ে জুলুমের হাত থেকে রক্ষা পেয়েছি। এই ১৫ বছরে জামায়াত সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, যুব সমাজ যুগে যুগে দেশের ক্রান্তিলগ্নে, সকল অন্যায় জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়ে দেশকে রক্ষা করেছে। ঠিক তেমনই ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে গত ৫ আগস্ট জুলুমবাজ সরকারের পতন হয়েছে।

পরে ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে জামায়াতের নওগাঁ জেলা শাখার এই সম্মেলনে যোগদান করেন। জেলা জামায়াত আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর আমীর ড. মো. কেরামত আলী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য খ ম আব্দুর রাকিব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host