1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
 স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী

ছয় স্থানে হবে ২৬ কিমি বাইপাস ও ফ্লাইওভার

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ২৯৫ সময় দর্শন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের যানজট ও দূরত্বসহ বাঁক কমানোর জন্য জাইকার অর্থায়নে ৬টি গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ২৬ কিলোমিটার বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এখন নির্দিষ্ট ছয় স্থানে সার্ভের কাজ চলছে। চট্টগ্রাম দোহাজারী সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিত্য যানজট থাকে এমন ৬টি গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে। এই স্থানসমূহ হলো পটিয়া বাইপাস, দোহাজারী বাইপাস, কেরানীহাট ফ্লাইওভার, লোহাগাড়া বাইপাস ও চকরিয়া বাইপাস। এতে সর্বশেষ যুক্ত হয়েছে পটিয়ার শান্তিরহাট ফ্লাইওভার। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই ৬টি স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণ করা হলে মহাসড়কের যানজট ও দূরত্ব অনেক কমে যাবে। একই সাথে কমে যাবে শতাধিক ভয়ঙ্কর বাঁক। চট্টগ্রাম দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ আজাদীকে বলেন, পটিয়া, দোহাজারী, কেরানীহাট, লোহাগাড়া ও চকরিয়া বাইপাসের সার্ভে কাজ চলছে। এই ৫টি বাইপাসের বাইরে পটিয়ার শান্তিহাটে ফ্লাইওভার নির্মাণের জন্য একটি প্রস্তাব জাইকার সদর দপ্তর জাপানের টোকিওতে বিবেচনাধীন রয়েছে।

জানা গেছে, দোহাজারী সড়ক ও জনপথ বিভাগে সুমন সিংহ নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদানের পরপর শান্তিরহাটে ফ্লাইওভার নির্মাণের জন্য প্রস্তাব করে জাইকার সদর দপ্তরে পাঠান। এতে জাইকা থেকে সম্মতি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ব্যাপারে জাইকার সাথে আলোচনা চলছে। জাইকার অর্থায়নে এই মহাসড়কের যানজট ও দূরত্ব কমানো এবং বাঁক পরিবর্তনের জন্য বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পাশাপাশি ৬ লাইনের এক্সপ্রেসওয়ে নির্মাণের বিষয়েও আলোচনা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host