1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

চাটমোহরে স্কুলছাত্রীকে হত্যা মামলার রহস্য উদঘাটন

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২২১ সময় দর্শন

পাবনার চাটমোহরে স্কুলছাত্রীকে হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। আটক করা হয়েছে মূল আসামিকে। আটককৃত হলো চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চর মথুরাপুর গ্রামের আনিসুর রহমান মল্লিকের ছেলে নুরুজ্জামান মল্লিক ওরফে নুর জামাল (১৭)।

গতকাল শনিবার (২১ ডিসেম্বর) সকালে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এ বিষয়ে প্রেস ব্রিফিং করা হয়। প্রেসব্রিফিং করেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী শাহনেওয়াজ পিপিএম  সেবা)। এসময় চাটমোহর থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়,চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চর মথুরাপুর গ্রামের স্বামী পরিত্যক্ত তাছলিমা বেওয়া ১ ছেলে ও দুই মেয়ে নিয়ে চরমথুরাপুর বাধে বসবাস করতেন। গত ১৩ ডিসেম্বর বিকেলে তাছলিমা বেওয়ার ছোট মেয়ে কল্পনা খাতুন (৯) বাড়ির অদূরে ভাঙ্গুড়া উপজেলার দহপাড়া খানকা শরীফে ইসলামী জালসা শুনতে গিয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে তাকে না পেয়ে খানকা শরীফে ইসলামী জালসাসহ বিভিন্ন স্থানে তাকে খোঁজ করা হয়। সন্ধ্যার পর জালছার মাইকে কল্পনা নিখোঁজের বিষয়টি প্রচার করা হয়।

নিখোঁজের পরদিন শনিবার (১৪ ডিসেম্বর) সকালে চাটমোহর উপজেলার পৈলানপুর এলাকার মাঠের মধ্যে লিচু বাগানে কল্পনা খাতুনের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এদিন দুপুরে মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত শিশুটি চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে চাটমোহর থানায় একটি মামলা হয়।

পুলিশ তদন্ত শুরু করে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ভাঙ্গুড়া উপজেলার দহপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে পিয়াস (২০) কে। এরপর পুলিশ সুপার মোরতোজা আলী খানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ পিপিএম,সেবা,অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান,সহকারী পুলিশ সুপার চাটমোহর সার্কেল আরজুমা আকতারের সার্বিক তত্বাবধানে ডিবি পুলিশ ও চাটমোহর থানা পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যায় জড়িত নুরুজ্জামান মল্লিক ওরফে নুর জামালকে আটক করা হয়।

পুলিশ জানায়,নুর জামাল মাদকসেবী। সে খারাপ উদ্দেশ্যে মেয়েটিকে বাড়ি নিয়ে যাবার কথা বলে ফেলানপুর চাকলার দিয়ার বিলের মধ্যে লিচু বাগানে নিয়ে আসে। এসময় শিশুটি কান্নাকাটি শুরু করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। শিশুটিকে ধর্ষন করা হয়েছে কিনা,তা মেডিকেল রিপোর্ট পেলেই জানা যাবে বলে জানান,চাটমোহর থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host