1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

চাটমোহরে শ্লীলতাহানীর ঘটনা : সালিশে ৫০ হাজার টাকায় রফা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮৩ সময় দর্শন
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
পাবনার চাটমোহরের গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া দিয়ার পাড়া গ্রামে
যুবতীর শ্লীলতাহানীর চেষ্টায় আটক ২ যুবককে গ্রাম্য শালিশে ৫০ হাজার
টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার (২৫
সেপ্টেম্বর) রাতে গুনাইগাছা ইউনিয়ন পরিষদে।
এলাকাবাসী জানান, শুক্রবার দুপুরে দিয়ার পাড়া গ্রামের বাবলু হোসেনের
মেয়ে বাড়ির পাশে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। এসময় চরপাড়া
গ্রামের মৃত মজম প্রামানিকের ছেলে জনি (৩০) ও ময়লাল প্রামানিকের
ছেলে আকতার হোসেন (৪৫) যুবতীর শ্লীলতাহানীর চেষ্টা চালায়। যুবতীর
চিৎকারে আশে পাশের এলাকাবাসী এসে জনি ও আকতারকে আটক করে। পরে
গুনাইগাছা ইউনিয়ন পরিষদে রাতে সালিশ বৈঠকে অভিযুক্তদের ৫০ হাজার
টাকা জরিমানা করে পরিষদ।
এব্যাপারে গুনাইগাছা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম জানান,
পরিষদে সালিশ শেষে যুবতীর হাতে জরিমানার ৪০ হাজার টাকা তুলে দেওয়া
হয়েছে। আর ১০ হাজার টাকা পরিষদের খরচ বাবদ রাখা হয়েছে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম জানান, কোন
উপজেলা পরিষদ বা চেয়ারম্যান শ্লীলতাহানীর সালিশ করতে পারে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host