1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

চাটমোহরে বিএনপি প্রার্থী তুহিনের বিশাল গণমিছিল

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ সময় দর্শন

পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের সমর্থনে বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে চাটমোহরে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় চাটমোহর বাসস্ট্যান্ডে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে সমবেত হয়।

সন্ধ্যার পর সেখান থেকে বিশাল গণমিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার জারদিস মোড়ে গিয়ে শেষ হয়।

গণমিছিল পূর্ব পথসভায় বক্তব্য দেন,বিএনপি মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন,বিএনপি নেত্রী এ্যাড.আরিফা সুলতানা রুমা,চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু,ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জহুরুল ইসলাম বকুল,সাবেক সদস্য সচিব আঃ হাকিম খান,ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড.মজিবর রহমান,আহবায়ক নুর মোজাহিদ স্বপন,সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক,বিএনপি নেতা এ এম জাকারিয়া,এ্যাড.সাইদুর রহমান,নুরুল করিম খান আরজ,ভিপি সেলিম রেজা,শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,আবুল কালাম আজাদ,যুবদল নেতা ফারুক হোসেন প্রমুখ।

গণমিছিলে চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠণের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host