1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

চাটমোহরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ার আশ্বাসে ইউপি চেয়ারম্যানের অর্থ আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২৩ সময় দর্শন

পাবনার চাটমোহরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহারের ঘর দেওয়ার আশ্বাসে অসহায় ব্যক্তির নিকট থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার(২২ফেব্রুয়ারি)উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ভুক্তভুগী তিনজন ক্ষরিত একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযুক্ত চেয়ারম্যানের নাম এইচ এম কামরুজ্জামান খোকন। তিনি উপজেলার ২ নং নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।

 

অভিযোগ সূত্রে জানা যায়, চাটমোহর উপজেলাধীন নিমাইচড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বহরমপুর গ্রামের তারা স্থায়ী বাসিন্দা। তারা গত ২০১৯ সালের প্রথম দিকে নিমাইচড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান খোকন এর নিকট সরকারি ঘর বরাদ্ধ চাইলে তিনি বলেন সরকারি ঘর পেতে ২০ হাজার করে টাকা লাগবে। পরে তারা এনজিও থেকে কিস্তির মাধ্যমে টাকা তুলে ৩ জন চেয়ারম্যানকে পৃথকভাবে মোট ২৩ হাজার টাকা প্রদান করেন। তারা হলেন ১। পরেশ চন্দ্র দাস ৫ হাজার , ২। জুসনা রাণী ৮ হাজার, ৩। মোনেকা খাতুন ১০ হাজার টাকা মোটা ২৩ হাজার টাকা।কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন তাদের ঘর দেয় নি। আবার তাদের প্রদানকৃত টাকাও ফেরতও দিচ্ছে না।বরং তারা চেয়ারম্যানের কাছে ঘরের ব্যাপারে কথা বলতে গেলে চেয়ারম্যান তাদেরকে গালিগালাজ করে তাড়িয়ে দেন ও ভয়ভীতি দেখাচ্ছেন।

এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এইচ এম মো: কামরুজ্জামান খোকন তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত, আমি কারো কাছ থেকে ঘর দেয়ার কথা বলে কোন টাকা পয়সা নেই নি যারা এগুলো বলে বেড়াচ্ছে তাদেরকে আমার সামনে এসে বলতে বলেন।

 

এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলাম বলেন, অভিযোগটি এখনো আমার হস্তগত হয় নি। অভিযোগটি হাতে পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host